‘রোকযানা’ গানের শিল্পী সাহেদ আর নেই
কিডনির সমস্যা, স্ট্রোক, ডেঙ্গু ও একাধিক সংক্রমণে অসুস্থতার সঙ্গে দীর্ঘদিন ধরে লড়াই করে অবশেষে হার মানলেন সংগীতশিল্পী শেখ সাহেদ আলী। শুক্রবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর।
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১:৬